২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে বাস চাপায় চিকিৎসকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বাস চাপায় প্রাণিসম্পদ বিভাগের এক চিকিৎসক প্রাণ হারিয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 05:01 PM

Updated : 28 Apr 2022, 11:54 PM

সোমবার দুপুরে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের চণ্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান।

নিহত পশু চিকিৎসক আলী আজম (৩৫) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামের প্রয়াত তফিজ উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন। 

তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, আলী আজম সোমবার সকালে ভাটারপাড়া এলাকায় প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেলযোগে ফেরার পথে যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আলী আজম উপজেলা প্রাণিসম্পদ অফিসের একটি প্রকল্পে ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন। 

ওসি ফজলে আশিক জানান, খবর পেয়ে বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।