২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল বিপুল পরিমাণ মৃত মাছ

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে এসেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 12:17 AM

Updated : 02 Aug 2022, 03:10 PM

শনিবার বিকাল ৫টার দিকে জোয়ারের সময় এসব মাছ ভেসে আসতে থাকে বলে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মঞ্জুর জানান।

তিনি বলেন, বিকালে জোয়ারের সময় হঠাৎ করেই এলাবাসী মৃত মাছ ভেসে আসতে দেখেন। পরে সৈকতের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসে ছোট আকৃতির এসব মাছ।

খবর পেয়ে এলাকার লোকজন মাছ তুলে নিতে শুরু করে। তবে পরে ভাটা শুরু হলে মাছগুলোর বেশির ভাগই ভেসে যায়। স্থানীয়ভাবে এগুলো চামিলা মাছ নামে পরিচিত বলে জানান কাউন্সিলর এম এ মঞ্জুর।