২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 06:47 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে বলে পাংশা হাইওয়ে থানার এসআই সালাউদ্দিন মোল্লা জানান।

নিহত নগেন্দ্রনাথ প্রামাণিকের (৬২) বাড়ি একই এলাকায়।

নিহতের ছোট ভাই হরেন্দ্রনাথ প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মোটরগাছের মাঠে কাজ করেন নগেন্দ্র। কাজ শেষে মোটরগাছের ডালের বোঝা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ী হয়ে ঢাকামুখী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, জামান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।