মুন্সীগঞ্জে পুড়ল ১৩ দোকান
মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুরে আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার রাত পৌনে ৯টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আবু ইউসুফ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে বিনোদপুরে গরুর খাদ্যের একটি গুদামে আগুন লাগে। পরে তা পাশের গুদামগুলোতেও ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে অন্তত ১৯ ব্যবসায়ীর ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ই্উসুফ।
