মাদারীপুরে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
মাদারীপুর শহরে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন; যারা গ্রামীণ ব্যাংকে কাজ করতেন।
শহরের শেখ হাসিনা সড়কে পৌর শিশুপার্কের সামনে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মারা যান বলে মাদারীপুর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান।
নিহতরা হলেন পটুয়াখালী সদর উপজেলার মনিরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফারহানা আক্তার (৩২)।
ওসি বলেন, মনিরুল ও ফারহানা শরীয়তপুরে গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন। তারা শরীয়তপুর থেকে মটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। পথে মোড় ঘুরতে গেলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।
