২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মর্টার শেল উদ্ধার

কুমিল্লার লাকসাম পৌরসভায় অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 09:40 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

পৌরসভার গরুবাজার এলাকা থেকে বুধবার এটি উদ্ধার করা হয় বলে জানান লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

ওসি বলেন, গরুবাজারে নালার জন্য মাটি খনন করার সময় স্থানীয় লোকজন মর্টার শেলটি দেখতে পায়। খবর পেয়ে লাকসাম থানার এসআই মাকসুদুর রহমান শেলটি উদ্ধার করেন।

“এটি ১৩ ইঞ্চি ব্যাসের ও ১৬ ইঞ্চি লম্বা একটি মর্টার শেল। প্রাথমিক ধারণা থেকে বলা যাচ্ছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।”

শেলটি নিষ্ক্রিয় করার জন্য কুমিল্লা সেনানিবাসে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।