২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাবা-মেয়েকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ

মাদারীপুরে বাড়ির সীমানা বিরোধ নিয়ে দ্বন্দ্বের জেরে বাবা ও কিশোরী মেয়েকে প্রকাশ্যে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 11:33 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

জেলার কালকিনি উপজেলার পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামে শুক্রবার দুপুরে তাদের মারধর করা হয় বলে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক জানান।

নির্যাতিত বাবা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

ওসি ইশতিয়াক স্থানীয়দের বরাতে বলেন, পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের আশরাফ আলী শিকদার (৫০) নামে এক ব্যক্তি বাড়ির আঙ্গিনায় লাউগাছ লাগান। এ নিয়ে প্রতিবেশী বাচ্চু ফকিরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

“আশরাফ লাউয়ের ডগা কাটতে গেলে বাচ্চুর সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে আশরাফকে হাত-পা বেঁধে মারধর করা হয়। তার নবম শ্রেণি পড়–য়া মেয়ে তাকে ঠেকাতে গেলে তাকেও বেঁধে কিলঘুসি ও লাথি মেরে আহত করা হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে স্বজনদের সহযোগিতায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান ওসি ইশতিয়াক। অভিযোগ পেলে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।