কক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ ‘মাদক বিক্রেতা’ আটক
কক্সবাজার শহরের ৫০ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, শনিবার ভোরে শহরের দক্ষিণ কলাতলী এলাকা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে মৌলভী আব্দুল্লাহকে আটক করেন তারা।
আটক মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে মৌলভী আব্দুল্লাহ (৫২) কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার মৃত আব্দুল মুবিনের ছেলে।
আব্দুল্লাহ দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
