২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আগুনে ঘুমন্ত নারীর মৃত্যু

কুমিল্লার বরুড়ায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 10:35 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

শুক্রবার ভোর ৫ টা ৪৫ মিনিটে উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.আসাদুজ্জামান জানান।

মৃত ইয়াসমিন আক্তার (২১) ওই বাড়ির রেজাউল ইসলামের স্ত্রী।

আসাদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৬টা ১৫ মিনিটে তারা ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে এনে পুড়ে যাওয়া ঘর থেকে ইয়াসমিনের দগ্ধ লাশ উদ্ধার করেন তারা।

দুই মাস আগে ইয়াসমিনের বিয়ে হয়।ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিলেন বলে পরিবারের বরাতে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, অগিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘরের ভেতর বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।