২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

সিলেটে লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 02:45 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

বৃহস্পতিবার দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক ডা. এম এ মামুন।

আদালতের বিশেষ পিপি মুমিনুর রহমান টিটু জানান, মামলার ৫৬ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ২১ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা হয়। মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসানকে হামলার সময় হাতেনাতে ধরে ফেলেন অনুষ্ঠানের অতিথি ছাত্র-শিক্ষকরা।

এ ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ওই দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন।

২০১৮ সালের ৪ অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। তার আগে ২৬ জুলাই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

এ মামলার বাকি আসামিরা হলেন- ফয়জুলের বন্ধু সোহাগ মিয়া, বাবা মাওলানা আতিকুর রহমান,মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।

পুরনো খবর:

সিলেটে জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু