২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৪ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জ সদর উপজেলায় চার মণ জাটকা উদ্ধার করে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 10:22 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

উপজেলার মিরকাদিম গুদারাঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জাটকা উদ্ধার করা হয় বলে মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের পরিদর্শক মো. লুৎফর রহমান জানান।

তিনি বলেন, বুধবার সকালে বাজারে বিক্রির জন্য মাছগুলো রাখা হয়। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব জাটকা জব্দ করা হয়। এর আনুমানিক বাজার দর ৪৮ হাজার টাকা; যার মালিককে পাওয়া যায়নি।

মাছগুলো জব্দ করে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাসহ দুস্থদের দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম, মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের এসআই নূরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা ছিলেন।