২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

মাদারীপুরে যৌতুকের জন্য স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 08:42 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বুধবার দুপুরে জেলা শহরের পানিছত্র এলাকায় ওই গৃহবধূর বাবার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।

৩০ বছর বয়সী এই নারীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে ওই নারীর স্বামী আজমীর ঘরামী (৩৮) পলাতক রয়েছেন বলে ওসি জানান।

হাসপাতালে চিকিৎসাধীন এই গৃহবধূ বলেন, আজমীর এক সময় ইতালিতে ছিলেন। ইতালি থেকে দেশে চলে আসার পর বেকার জীবনযাপনের মধ্যে মাদকাসক্ত হয়ে পড়েন।

মাদকের টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন বলে তার অভিযোগ।  

তিনি বলেন, কয়েকবার টাকা এনে দিলেও আজমীর বারবার চাপ প্রয়োগ করলে তিনি ফের টাকা আনতে অপারগতা প্রকাশ করেন। এতে প্রায়ই তাকে মারধর করেন আজমীর।

“এর ধারাবাহিকতায় টাকা এনে দিতে না পারায় বুধবার দুপুরে বেদমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।”

স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করায় বলে তিনি জানান।

তাদের প্রতিবেশী তাইজুল ইসলাম বলেন, উপজেলার কালিকাপুরের মান্নান ঘরামীর ছেলে আজমীরের সঙ্গে সাত বছর আগে জেলা সদরের পানিছত্র এলাকার এই মেয়ের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই তাদের মধ্যে বনিবনা চলছিল না।

“বিভিন্ন সময় টাকা এনে দিতে চাপ দিত আজমীর।এর জেরেই বুধবার দুপুরে স্ত্রীকে মারধর করে আহত করে।”

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, এই ঘটনায় এখনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।