ফটিকছড়িতে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে জিন্নাতুন নেসার বয়স ২ বছর, তার বাবার নাম ওমর ফারুক। অপরজন তার ভাই নজরুল ইসলামের ৩ বছরের মেয়ে মিম।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
জিন্নাতুন এবং মিম তাদের বাড়ির কাছে পুকুরের পাশে খেলছিল। খেলতে খেলেতে দুই বোন এক সময় পানিতে পড়ে যায়। পরে লোকজন বুঝতে পেরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তুজ জোহরা জানান, এই দুই শিশুকে বেলা ১২টার দিকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।
