২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুরে শহরে একটি বাড়ির মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 02:18 AM

Updated : 02 Aug 2022, 03:04 PM

শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দিকনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল।

তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

দিকনগর গ্রামের বাসিন্দা সঞ্জয় সাহা জানান, রাত সাড়ে আটটার দিকে দিকনগর গ্রামের বাসিন্দা গোবিন্দ সাহার বাড়িতে অবস্থিত মহাদেবের মন্দিরের মহাদেবের মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

“রাতে হঠাৎ শব্দ পেয়ে ঘর থেকে লোকজন বের হয়ে দেখতে পায় মহাদেবের মূর্তির মাথার একাংশ ভাঙ্গা রয়েছে। বিষয়টি সাথে সাথেই থানা পুলিশকে জানানো হয়।“