২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাছ কাটার বিরোধে’ পেকুয়ায় যুবককে হত্যা

কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ি এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 02:37 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা-জারুলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

নিহত অলি আহমদ (৪৫) ওই এলাকার শেখ আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সঙ্গে অলি আহমেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। অলির অভিযোগ ছিল, আব্দুল মজিদ বিভিন্ন সময় তার বাগানের গাছ দখল করতে ষড়যন্ত্র চালাচ্ছে। নানা সময় হত্যার হুমকিও দিত।

"শনিবার সকালে অলি তার বাগানে গাছ কাটতে যান। এ সময় আব্দুল মজিদ ও তার ভাই আব্দুল গণি, আব্দু সালাম ও তার স্ত্রী ফাতেমা বেগমসহ ৫/৬ জন অলিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে অলির লাশ করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, অলির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো রা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।