২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকারের সন্তানের সরকারি চাকরিতে নিয়োগ হবে না: মুক্তিযুদ্ধ মন্ত্রী

রাজাকারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে না বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 10:12 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শুক্রবার দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজাকারের পরিবারের সদস্যরা যাতে সরকারি চাকরি না পায়, তারা যেন এদেশে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে থাকে, সেজন্য যা যা করণীয় এ সরকার সবকিছু করতে বদ্ধপরিকর। তবে তারা ব্যবসা-বাণিজ্যসহ অন্য কাজ করতে পারবে।

নগরের মার্কাস রোড সাহাপাড়ায় ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, পরাজিত শত্রু ও তাদের দোসররা বসে নেই। তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশকে পিছনের দিকে ঠেলে দিতে চায়। এ পরাজিত শত্রুদের দমন করতে হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।

গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যার ৬ তলা বিশিষ্ট এই হাসপাতাল নির্মাণে ২২ কোটি ৫ লাখ টাকা ব্যয় হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পুরনো খবর:

রাজাকারের সন্তানদের চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি