২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় মোয়াজ্জিনের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস চাপায় এক মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 01:12 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে সেতুর পশ্চিমপাড় থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান।

নিহত রহিজ উদ্দিন সেখ (৬২) সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামের মৃত ময়দান সেখের ছেলে এবং দুখিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকালে রহিজ বাড়ি থেকে হেঁটে কড্ডার মোড় যাচ্ছিলেন। পথে অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রহিজের মৃত্যু হয়।”

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা এবং লাশ ময়াতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।