শাবির আলোকচিত্র প্রদর্শনীতে 'কষ্ট মাড়িয়ে বাঁচার প্রেরণা'
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনদিনের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
আয়েজকরা বলছেন, এবারের প্রদর্শনীতে মূলত জীবনের কঠিন সময় পেরিয়ে বাঁচার প্রেরণার গল্প তুলে ধরা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র আলোকচিত্র বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বেলা ১১টায় একাডেমিক ভবন-ডি এর গ্রাউন্ডে কেক কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করে।
শুক্রবার সকাল ১০টা থেকে এই প্রদর্শনী দ্বিতীয় দিনের মত শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনীতে মহামারীর ভয়াবহতা কাটিয়ে ওঠার শক্তি, জীবনে কঠিন সময় পার করে নতুন আশা ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, তা প্রতিটি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান এই আয়োজক।
তিনি বলেন, "আমরা মূল বার্তাটা আমরা দিতে চাই যে, জীবন থেমে থাকে না। জীবন জীবনের নিয়মে চলে। জীবনে অনেক মানুষ অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অনেকদূর এগিয়ে যায়। এই প্রদর্শনীর মাধ্যমে যেমন বিভিন্ন দেশে সংকাটপন্ন, অবহেলিত, নির্যাতিত মানুষদের চিত্র ফুটিয়ে তুলা হয়েছে। তেমনি হাসিমাখা মুখের ছবিও এতে রয়েছে।
প্রদর্শনীর মাধ্যমে আলোকচিত্র শিল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যেগের অন্যতম উদ্দেশ্য বলে জানালেন রাদিয়া।
প্রথম দিনের প্রদর্শনীতে দর্শকদের সাড়া মিলেছে জানিয়ে তিনি বলেন, “আশা করি এ প্রদর্শনীর মাধ্যমে দূর-দূরান্তে আমাদের এই বার্তা পৌঁছে যাবে। আমাদের এই প্রদর্শনী ব্যাপারে সবাই জানবে এই শিল্পতে আগ্রহী হবে।”
এর আগে গত মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর জানিয়েছিলেন, এই আলোকচিত্র প্রদর্শনী মোট দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম পর্ব শেষ হওয়ার পর ১১ ও ১২ মার্চ ঢাকায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।
