২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

সাত বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 12:14 AM

Updated : 02 Aug 2022, 03:02 PM

সোমবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলার ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

বিকালে দ্বিতীয় অধিবেশনে সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কে এম হোসেন আলী হাসান ও আব্দুস সামাদ তালুকদারকে সভাপতি ও সাধারণ করা হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

প্রথম অধিবেশনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামাল হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি মকুবল হোসেন, সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।