নীলফামারীতে ট্রাক্টর চাপায় চালকের সহকারী নিহত
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী নিহত হয়েছেন।
নিহত সালেম হোসেন (১৪) উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হাজিপাড়া এলাকার একরামুল হোসেনের ছেলে।
সোমবার বেলা ১২টার দিকে হাজিপাড়া গ্রামে তিনি মারা যান বলে জানান সৈয়দপুর থানার পরিদর্শক আবুল হাসনাত খান।
তিনি স্থানীয়দের বরাতে জানান, চালককের অনুপস্থিতিতে তার সহকারী সালেম ট্রাক্টরটি চালিয়ে ইটভাটায় নেওয়ার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচ পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সালেম।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক আবুল হাসনাত খান।
