২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 09:57 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মান্দা থানার ওসি শাহিনুর রহমান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রেপ্তারকৃত কিশোর ১৯ মান্দা মমিন শাহানা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

একই কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান তার বিরুদ্ধে মামলা করেন। 

ওসি বলেন, “এই কিশোর গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়। এতে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়।

পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে। তাকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।