বাঞ্ছারামপুরের অগ্নিকাণ্ডে আরেক শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরে একটি বিপণী কেন্দ্রে আরেক শিশু মারা গেছে।
রোববার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
জাহিদুল (১০) নামের এই শিশু বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে।
এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হলো।
বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ বলেন, ১৭ ফেব্রুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা সদরের জামাল মার্কেটের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এতে মার্কেটের ১২টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে দুই শিশু হাসান ও জাহিদুল দগ্ধ হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে হাসানের মৃত্যু হয়।
হাসান বাঞ্ছারামপুর উপজেলার চরেরকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
