২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-ভাইয়ের পর আগুন কেড়ে নিল জয়কে

বাবা-ভাইয়ের পর চলে গেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগ্ধ শিশু জয় (৯)।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 08:25 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

রোববার সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানান শিশুটির বাবার চাচা শরীফ হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, জয়ের মা রেখা বেগম (৪০) এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার রাত সোয়া ১০টায় উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। বাসার নিচতলায় পরিবার নিয়ে থাকতেন মকবুল হোসেন (৪৫)।

প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার ভেতর থেকে মকবুল হোসেনের ছেলে জুবায়েরের (৭) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দগ্ধ মকবুল, তার স্ত্রী রেখা বেগম ও বড় ছেলে জয়কে মুমূর্ষু অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। শুক্রবার মকবুল মারা যান।