২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রী ‘ধর্ষণ’: জাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয় ছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণের’ প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 12:15 AM

Updated : 02 Aug 2022, 03:00 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে তারা মিছিল বের করেন।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে মিছিলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর ঘুরে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, “গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। জগন্নাথে শিক্ষকের কাছে নারী শিক্ষার্থী নিপীড়িত হয়েছেন। সেখানে রাষ্ট্রের অন্য নাগরিকরা কীভাবে নিরাপদ থাকবে? আমরা সব ধর্ষণ ও নিপীড়নের বিচার চাই।”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, “আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে বসবাস করবে। সে রাষ্ট্রের প্রতিটি মানুষ থাকবে নিরাপদ। এর জন্য যতবার আন্দোলনে নামতে হবে ততবারই নামব।”

তিনি অবিলম্বে ছাত্রীর নিপীড়নের বিচার দাবি করেন।

সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অন্দ্রিলা মজুমদারের সঞ্চালনায় আরও বাংলা বিভাগের শিক্ষার্থী অর্ক রাসেল।