২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত

নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 09:41 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

নিহত খাইরুল ইসলাম (৫০) উপজেলার সাপাহার ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। ইউনিয়নের পিছলডাঙ্গা গ্রামের ফজলুল হকের ছেলে তিনি।

উপজেলার তুলশীপাড়া মোড়ে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান বলে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান।

ওসি প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, খাইরুল মোটরসাইকেলে পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।