কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই হনুমানের
যশোরের কেশবপুর উপজেলায় একদিনের ব্যবধানে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুটি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে।
এর মধ্যে একটি মারা গেছে রোববার আর অপরটি মঙ্গলবার মারা গেছে বলে জানিয়েছেন উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা।
তিনি জানান, “সকালে উপজেলার কোমরপোল গ্রামের লুৎফর গাজীর বাড়ির পাশে নারকেল গাছ থেকে হনুমানটি লাফিয়ে অন্য গাছে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের উচ্চশক্তির তারে পৃষ্ট হয়। এতে একটি হনুমানটি নিচে পড়ে মারা যায়। খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তারা গিয়ে মৃত হনুমানটি উদ্ধার করেন।
গোলাম মোস্তফা আরও জানান, এর আগে রোববার সকালে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি কালোমুখো হনুমান মারা যায়।
প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের মাধ্যমে হনুমান দুটির মৃত্যু করে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান বন কর্মকর্তা।
