গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ৬ দোকান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।
উপজেলার চাবাগান বাজারে সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনিা ঘটে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান।
সাইফুল বলেন, “নুরুল আমিনের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে।
“কিন্তু ততক্ষণে ওই বাজারের নুরুল আমিনের কনফেকশনারি, শহিদুল ইসলামের মুদি দোকান, শাকিল হোসেনের কম্পিউটারের দোকান, আবুল হোসেনের কনফেকশনারি, কবির হোসেন কনফেকশনারি ও এমারত হোসেনের টিভি ফ্রিজের শোরুমসহ ছয়টি দোকান পুড়ে যায়।”
তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
