ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ভাই-বোন
ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে তিন শিশু সহোদর ভাই-বোন প্রাণ হারিয়েছে।
উপজেলার হবিরবাড়ি এলাকায় রোববার রাত সোয়া ৯টার দিকে এই বিস্ফোরণ হয় বলে ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান।
নিহতরা হলো কৃষক সুমন মিয়ার দুই মেয়ে খাদিজ আক্তার (৮) ও রাজিয়া আক্তার (৩) এবং ছেলে রায়হান মিয়া (৫)।
ওসি কামাল হোসেন জানান, দিনমজুর কৃষক সুমন মিয়া স্থানীয় রুবেল মিয়ার বাসায় ভাড়া থাকেন। রাত সোয়া ৯ টার দিকে রুবেল মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সুমন মিয়ার টিনের ঘরে।
প্রতীকী ছবি
আগুনে তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে বলে ওসি জানান।
ভালুকা উপজেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আল মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া হাত পা উদ্ধার করা হয়েছে।
