২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুর্ঘটনায় সেনাবাহিনীর গাড়ি, দুই পথচারীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 02:19 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘনায় আট সেনা সদস্যও আহত হয়েছেন বলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানিয়েছেন।

পরিদর্শক বলেন, “গাড়িটি উল্টে যাওয়ার আগ মুহূর্তে বিপরীত দিক থেকে আরও একটি পিক-আপ ভ্যান যাচ্ছিল। কোন গাড়ির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন, তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।

“এজন্য মহাসড়কের পাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আমরা খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছি।”

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। কর্মকর্তারা বলেছেন, তারা পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কৃষ্ণবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মরতুজা বেগম (৬০) ও তার নাতনী জান্নাত আক্তার (৩)। মরতুজা বেগম ভালুকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

পরিদর্শক সুমন বলেন, সেনাবাহিনীর গাড়িটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। আহত সদস্যদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

পরিবার আবেদন করলে বিনা ময়নাতদন্তে লাশ দুটো হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।