২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন চারজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 12:58 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

বুধবার বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হিরার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু হাইওয়ে ফাঁড়ির এসআই জয়নাল আবেদীন।

হতাহতরা অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, পণ্যবাহী কাভার্ডভ্যানটি টেকনাফের দিকে যাচ্ছিল অপরদিকে অটোরিকশাটি কক্সবাজারে যাচ্ছিল। পথে এ দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নাল বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।