২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রাকচাপায় বাইকআরোহী নিহত

খুলনায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরবাইক আরোহী এক যুবক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 01:14 AM

Updated : 02 Aug 2022, 02:55 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরের শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুজন (৩০) রূপসার আইচগাতী ইউনিয়নের বেল্লাল হোসেনের ছেলে।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, সুজন মোটরবাইক চালিয়ে রূপসা সেতু পার হয়ে খুলনার দিকে আসছিলেন। শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। সুজন পড়ে গেলে ট্রাকের চাকা তার শরীরের ওপর উঠে যায়।

ঘটনাস্থল থেকে ট্রাকচালক আজমীর হোসেনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

লবণচরা থানার ওসি এনামুল হক বলেন, আটক ট্রাকচালক সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে।

সুজনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।