২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তরুণকে ছুরি মেরে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক তরুণকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 11:42 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

এ ঘটনায় শনিবার বিকেলে পুলিশ অভিযোগ পেয়েছে বলে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানিয়েছেন।

নিহত জীবনচন্দ্র বিশ্বাস (২৮) ময়মনসিংহের তারাকান্দা থানার শাকেরআঁটি গ্রামের রাজেন্দ্রচন্দ্র বিশ্বাসের ছেলে।

শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট এলাকার রেনেটা হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন তিনি।

নিহত জীবনের ছোট ভাই সুমনচন্দ্র বিশ্বাস জানান, বুধবার জীবনের সঙ্গে তার সহকর্মী শফিকুলের ঝগড়া হয় ধূমপান করাকে কেন্দ্র করে। পরে বিষয়টির মীমাংসা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবনকে তার বাসায় ছুরি মারা হয়। চিৎকার শুনে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শ্রীপুর ইমাম বলেন, পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।