২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র নেতা বেলাল হোসেনকে একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 03:01 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

উপজেলার ঘোষগাতি এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে উল্লাপাড়া থানার ওসি হুমায়ুন কবির জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলায় বেলালকে গ্রেপ্তার করেন তারা। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

বেলালের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় আরও দুটি নাশকতার মামলা বিচারধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ শহরে জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

“ওই ঘটনায় রেলওয়ে কলোনির উজ্জ্বল নামের এক আওয়ামী লীগ কর্মীর দায়ের করা মামলায় বেলালকে গ্রেপ্তার করা হয়।”