২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মাদক পাচারের দায়ে ২ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে মাদক পাচারের দায়ে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 03:59 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

ময়মনসিংহের বিশেষ দায়রা জজ সাবেরা সুলতানা খানম বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন গাজীপুরের জয়দেবপুর উপজেলার রোদ্রপুর গ্রামের রশিদ খানের ছেলে আবু তাহের (৪০) ও শ্রীপুর উপজেলার বেওয়াসড়া গ্রামের কছুর উদ্দিনের ছেলে মো. রুকন (২৭)।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আসামিরা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম মামলার নথির বরাতে বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে ২০১৮ সালের ২৬ মার্চ ময়মনসিংহ শহরের চরপাড়া মোড় থেকে ওই দুইজনকে আটক করে পুলিশ। তাহেরের কাছে পলিথিনে মোড়ানো ৫১ গ্রাম আর রুকনের কাছে ৪৮ গ্রাম হেরোইন ছিল।

তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পুলিশ দুইজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী হাসেম বলেন, মামলাটিতে সাতজন সাক্ষী দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের এই সাজা দিল। আসামিরা জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। আটকের দিন থেকে তাদের সাজা শুরু হবে।

আসামিপক্ষের আইনজীবী বেগম রেহানা আক্তার সঠিক বিচার পাননি বলে দাবি করেছেন।

তিনি বলেন, নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধ তারা উচ্চ আদালতে আপিল করবেন।