ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
নওগাঁর মান্দা উপজেলায় ভটভটির সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান।
মৃতরা হলেন-মহাদেবপুর উপজেলার তাঁতারপুর সরকারপাড়া গ্রামের প্রণয় সরকারের ছেলে পিনাকী সরকার (৩৫) ও একই উপজেলার দরিয়াপুর শিবগঞ্জ গ্রামের খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
ওসি বলেন, পিনাকী ও শরিফুল মোটর সাইকেলে করে মান্দার ফেরিঘাট যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
