২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ফেনীতে নিজের শিশুমেয়েকে ধর্ষণের অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তাছাড়া মামলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 08:47 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

জেলার সোনাগাজী থানায় শুক্রবার দুপুরে শিশুর মা মামলাটি করেন বলে থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান।

আসামিরা হলেন সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মিসকিন (৪৫) ও উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম।

আসামিরা পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আট বছর বয়সী শিশুটি নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়ছিল। গত ২৭ জানুয়ারি সেখানে গিয়ে ইমাম হোসেন মিসকিন নিজের মেয়েকে ধর্ষণ করেন। স্থানীয় মাতব্বর ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

Image
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

পরে শিশুর মা ইমাম হোসেন মিসকিন ও আবুল কালামকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী থানার এসআই মাহবুবুল আলম সরকার বলেন, “শিশুটি ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল ইসলামের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।”

পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।