২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: গাজীপুরে নতুন আক্রান্ত ১১৫

গাজীপুরে একদিনে ২২০ জনের নমুনা পরীক্ষায় আরও ১১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ হিসাবে শনাক্তের হার ৫২ দশমিক ২৭ শতাংশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 05:33 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

শুক্রবার পর্যন্ত গাজীপুরে করোনাভাইরাসে মোট মারা গেছে ৫১১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৮৭।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ২২০ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় একজন, কালিয়াকৈরে চারজন, কাপাসিয়ায় একজন, শ্রীপুরে চারজন ও গাজীপুর সদরে ১০৫ জন রয়েছে।

জেলা এ পর্যন্ত করোনাভাইরাসে মোট ৫১১ জন মারা গেছে বলে তিনি জানান।