২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় লরিচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

কুমিল্লার বুড়িচং উপজেলায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 03:38 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

তারা হলেন উপজেলার পারুয়ারা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. মোরশেদ (২৪) ও একই গ্রামের আনন্দ (২০) নামে এক তরুণ।

উপজেলার নাজিরা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার বেলা ১টার দিকে তারা নিহত হন বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, মোরশেদ ও আনন্দ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পেছন থেকে এসে চট্টগ্রামমুখী একটি লরি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোটরসাইকেলটিও থানায় নিয়ে যায় পুলিশ।

তবে পুলিশ লরিটি শনাক্ত করতে পারেনি। লরি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।