২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নদীতীরে মিলল ’বস্তাভরতি খুলি, কঙ্কাল’

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গুমানী নদীর তীরে একটি বস্তায় মাথার খুলিসহ এক ব্যক্তির কঙ্কাল পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 08:53 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

উপজেলার কৈডাঙ্গা এলাকায় ২৪ নম্বর রেল সেতুর কাছে বুধবার দুপুরে এলাকাবাসী বস্তাটি দেখতে পান।

ওই এলাকার বাসিন্দা পাবনা এডয়ার্ড কলেজের হিসাব-বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মানিক হোসেন বলেন, দুপুরে স্থানীয় ছেলেরা নদীর পাড়ে খেলাধুলা করার সময় পানিতে একটি বস্তা দেখতে পায়। তারা বস্তা খুলে মানুষের মাথার খুলিসহ কঙ্কাল দেখতে পান।

পরে তারা পুলিশে খবর দেন বলে তিনি জানান।

ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ ফয়সাল বিন আহসান বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিষয়টি বোঝা যাবে।

“তবে ধারণা করা হচ্ছে বর্ষার সময় তাকে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়।”

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে তিনি জানান।