২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল ২ ইজিবাইক যাত্রীর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 01:17 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

বুধবার সকালে উপজেলার হাসিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের মানিক হালদার (৫০) ও টাঙ্গাইল সদর উপজেলার কাঠুয়া যৌগনী এলাকার দীনেশ কুমার সরকার (৪৫)।

ওসি আরও জানান, সকালে ইজিবাইকে করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ীরা। পথে হাসিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানান ওসি।