২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে একসঙ্গে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে একটি কাগজের বাক্সে ওড়না দিয়ে মোড়ানো দুই নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2022, 09:40 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

জেলার নালিতাবাড়ী উপজেলার গাগলাজানি খরাঘাট এলাকায় খাল থেকে শনিবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করার কথা জানান নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল।

ওসি এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, গাগলাজানি গ্রামের জেলে মুকুল মাছ ধরার সময় কার্টুনটি পান। তার ভেতরে দুই ছেলে-নবজাতকের মরদেহ দেখতে পান তিনি। স্থানীয়রা নালিতাবাড়ী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

শুক্রবার গভীর রাতে কেউ মরদেহ দুটি ফেলে যেতে পারে বলে ধারণা করলেও কে বা কারা ফেলে গেছে তা বলতে পারেনি পুলিশ।

ওসি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।