রাজৈর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের শাহিন
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী শাহিন জয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার রাতে এ ফলাফল জানান।
মনিরুজ্জামান জানান, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে দুই প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
“আওয়ামী লীগের রেজাউলি করিম চৌধুরী শাহিন নৌকা প্রতীক নিয়ে ৬০,৫৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মহিসন মিয়া পেয়েছেন ২৭,৮১৫ ভোট।”
গত বছরের ১৩ জুলাই রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া মারা গেলে পদটি শূন্য হয়।
