২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুলছাত্রকে ছুরি মেরে খুন

কুষ্টিয়ার কুমারাখালী উপজেলায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাছাড়া জেলার খোকসা উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে করে হত্যার অভিযোগ উঠেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 05:40 PM

Updated : 02 Aug 2022, 02:46 PM

নিহতরা হলেন কুমারাখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর ছেলে দিদার হোসেন (১৭) ও কমলাপুর গ্রামের রইস মণ্ডলের স্ত্রী সেলিনা বেগম (৩৫)।

কুমারখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, বুধবার রাত ৯টার দিকে শিলাইদহ বাজারে দিদার একটি কাঠের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক গিয়ে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দিদারের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তিনি বলেন, “পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।”

আর বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলার একতারপুরের কমলাপুর গ্রামে শোয়ার ঘর থেকে সেলিনার লাশ উদ্ধার করা হয় বলে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান।

সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

বৃহস্পতিবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।