সিরাজগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ভূমি কর্মকর্তা নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার দুপুরে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কে শ্যামলীপাড়া বাস টার্মিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে হাসপাতালে এই কর্মকর্তা মারা যান।
নিহত আব্দুস সালাম (৪২) উল্লাপাড়া পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলার কয়রা গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম রোববার [২৩ জানুয়ারি] ভোরে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাস টার্মিলানের কাছে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন।
“এ সময় পাবনা থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।”
ইউএনও বলেন, তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
