২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2022, 06:37 PM

Updated : 28 Apr 2022, 11:31 PM

নিহত আবুল কালাম আজাদ জেলার সিভিল সার্জন দপ্তরের হিসাবরক্ষক।

উপজেলার শিবরামপুর মোড়ে সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে মহাদেবপুর থানার ওনি আজমউদ্দিন মাহমুদ জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, উপজেলার সারতা গ্রামের বাড়ি থেকে আজাদ সকালে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। পথে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি।