২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2022, 02:28 PM

Updated : 28 Apr 2022, 11:30 PM

শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

একই সঙ্গে নতুন কমিটির জন্য বিভিন্ন পদে জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বগুরা জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে এই জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

নতুন কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্তরা হলেন- কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, উপ-সমাজসেবা সম্পাদক শেখ সাঈদ আনোয়ার সিজার ও সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম।