কুমিল্লায় মাইক্রোবসের ধাক্কায় ট্রাকের নিচে রিকশাচালক, ঘটনাস্থলে মৃত্যু
কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাচালক ট্রাকের নিচে পড়ে মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুব মিয়া (৪০) পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক জিয়াউল হক চৌধুরী টিপু জানান, চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে যাত্রী নিয়ে চান্দিনা বাস স্টেশনের দিকে যাচ্ছিলেন রিকশাচালক মাহাবুব।
“এ সময় একটি মাইক্রোবাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে মাহবুব ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
