২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে কভার্ডভ্যানে বাসের ধাক্কার পর একজন নিহত এবং দশ যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2022, 04:22 PM

Updated : 28 Apr 2022, 11:27 PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর বেজগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান।

নিহত মো. রিয়ান মিয়া (২২) বাসটির সুপারভাইজার ছিলেন।

আহতরা হলেন- শিব শঙ্কর (৩০), সাথি (১৭), নুপুর রানী (৩১), শিশু সুপ্রিম (২), রাকিব ফরাজী (১৯), দুলাল (৩৭), মিলন (২৫) মিরাজ (২৮), ইমরান (৩০) ও মিল্টন (৩২)। তাদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহারুল বলেন, “মাওয়াগামী দ্রুতগতির বাসটি একটি  কর্ভাডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন।”

দুর্ঘটনা কবলিত দুটি যানই পুলিশ আটক করেছে বলে জানান তিনি।