২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মাকে গলা কেটে হত্যা, ছেলে গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী উপজেলায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার হয়েছেন, যাকে মাদকাসক্ত বলছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 11:33 PM

Updated : 02 Aug 2022, 02:31 PM

রোববার দুপুরে চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান।

নিহত আমেনা খাতুন (৫০) ওই গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী।

ঘটনার পর স্থানীয়রা আমেনার ছেলে নুর করিম রাসেলকে (২৮) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ওসি মো. সাজেদুল ইসলাম এলাকাবাসী ও নিহতের স্বজনদের বরাতে বলেন, কয়েক বছর থেকে মাদকাসক্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রাসেল।

“দুপুরে গাঁজা কেনার জন্য তিনি মায়ের কাছে দুইশ টাকা দাবি করেন। টাকা না পেয়ে হাতের কাছে থাকা ধারালো বটি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করেন তিনি।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই আবদুল হাদী ভাগনে রাসেলকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।