২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 12:08 AM

Updated : 02 Aug 2022, 02:32 PM

নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৯) জেলার আখাউড়া উপজেলার ‘সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার’ ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক। জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামের আব্দুল হাফিজের ছেলে তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তিনি নিহত হন বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম।

ওসি বলেন, কুট্টাপাড়া এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক দেলোয়ারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।